কাশ্মিরের মাছাল সীমান্তে প্রচণ্ড গোলাগুলিতে ৩ ভারতীয় সৈন্য নিহত হয়েছে।
ভারতীয় পক্ষ অভিযোগ করেছে, পাকিস্তানিরা এক সৈনিকের গলা কেটেছে।ভারতীয়
সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, এই কাপুরুষোচিত কাজের যোগ্য জবাব দেয়া হবে।
কাশ্মিরের মাছালে নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী লাগাতার গুলি চালাতে থাকে। সেই ফাঁকেই সীমান্ত পেরিয়ে মনদীপ সিংয়ের (২৭) দেহ ছিন্নভিন্ন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ফিরে যায় পাকিস্তানি কমান্ডোরা। হত্যাকারীরা পাকিস্তান সীমান্তরক্ষী বলেই ভারতীয় সেনার ধারণা।

Emoticon Emoticon