গুলি করে এবার তিন ভারতীয় সেনাকে হত্যা করলো পাক সেনারা

মঙ্গলবার কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সীমান্ত রেখা বরাবর মাচিলে গুলিবিনিময়ের সময় পাক সেনার গুলিতে নিহত হয়েছেন ৩ জওয়ান। এ সময় এক জওয়ানকে নৃশংসভাবে অঙ্গচ্ছেদ করা হয়েছে।’

এ ধরনের কাপুরুষোচিত কাজের কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা।
এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২৯ অক্টোবর নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করা হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


Emoticon Emoticon