পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লাওয়াত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে একটি যাত্রীবাহী বাসের নয় যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করেও ভারতীয় বাহিনী হামলা চালায় বলে অভিযোগ আইএসপিআরের। সব মিলিয়ে আজ বুধবার ভারতীয় বাহিনীর আলাদা গোলার আঘাতে ১০ জন সাধারণ মানুষ নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
পাকিস্তানের নিলম ভ্যালির পুলিশ সুপার জামিল মীর ডনকে জানান, ভারতীয় বাহিনীর ছোড়া গোলার আঘাতে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী লাওয়াত শহরে যাত্রীবাহী ওই বাসটির নয় যাত্রী নিহত হন। এর মধ্যে চারজনের লাশ ও ১১ জন আহতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি পাঁচটি লাশ এখনো দুর্ঘটনাকবলিত বাসটির ভেতরেই রয়েছে। যাত্রীবাহী ওই বাসটি মুজাফ্ফরাবাদে যাচ্ছিল।

Emoticon Emoticon