ব্রাজিলের বিধ্বস্ত বিমানে ছিল যে ফুটবলাররা

ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল ক্লাবের খেলোয়াড়রাসহ ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি
বিমান বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে ক্লাবটির খেলোয়াড় ও অন্যানা যাত্রী মিলে
ছিলেন ৭২ জন বাকি নয়জন ছিলেন বিধ্বস্ত বিমানের ক্রু।

ভাড়া করা ওই বিমানটি বলিভিয়া থেকে মেদেচিনের উদ্দেশে যাচ্ছিল। কলম্বিয়ার
 মেডিলিন শহরের অদূরে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। বিমান আরোহী
খেলোয়াড়রা সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিলেন। অ্যাটলেটিকো
নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়া
কথা ছিল দলটির। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের ঠিক বাইরে
 পার্বত‌্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্লাইটের কোনো আরোহী বেঁচে আছেন
কিনা- সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে বিধ্বস্ত হওয়া বিমানে ব্রাজিল
 জাতীয় ফুটবল দলের কোনো সদস্য ছিলেন না।

বিমানে থাকা ব্রাজিলের ওই  ক্লাবটির ফুটবলাররা হলেন ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ
বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল,
থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস,
নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান। দুর্ঘটনার
পর ফাইনাল ম‌্যাচ স্থগিত করা হয়েছে।-বিবিসির খব


Emoticon Emoticon