রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন!!!!

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে   ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে ছুটে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টো করছে। তবে ইউনিটের সংখ্যা আরো বাড়তে
পারে বলে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে  অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
বিস্তারিত আসচ্ছে,,,,,,,,

ব্রাজিলের বিধ্বস্ত বিমানে ছিল যে ফুটবলাররা

ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল ক্লাবের খেলোয়াড়রাসহ ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি
বিমান বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে ক্লাবটির খেলোয়াড় ও অন্যানা যাত্রী মিলে
ছিলেন ৭২ জন বাকি নয়জন ছিলেন বিধ্বস্ত বিমানের ক্রু।

ভাড়া করা ওই বিমানটি বলিভিয়া থেকে মেদেচিনের উদ্দেশে যাচ্ছিল। কলম্বিয়ার
 মেডিলিন শহরের অদূরে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। বিমান আরোহী
খেলোয়াড়রা সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিলেন। অ্যাটলেটিকো
নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়া
কথা ছিল দলটির। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের ঠিক বাইরে
 পার্বত‌্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্লাইটের কোনো আরোহী বেঁচে আছেন
কিনা- সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে বিধ্বস্ত হওয়া বিমানে ব্রাজিল
 জাতীয় ফুটবল দলের কোনো সদস্য ছিলেন না।

বিমানে থাকা ব্রাজিলের ওই  ক্লাবটির ফুটবলাররা হলেন ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ
বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল,
থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস,
নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান। দুর্ঘটনার
পর ফাইনাল ম‌্যাচ স্থগিত করা হয়েছে।-বিবিসির খব

ভারতের হামলায় ১০ পাকিস্তানি নিহত, আহত ১১ জন

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লাওয়াত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে একটি যাত্রীবাহী বাসের নয় যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।


ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করেও ভারতীয় বাহিনী হামলা চালায় বলে অভিযোগ আইএসপিআরের। সব মিলিয়ে আজ বুধবার ভারতীয় বাহিনীর আলাদা গোলার আঘাতে ১০ জন সাধারণ মানুষ নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

পাকিস্তানের নিলম ভ্যালির পুলিশ সুপার জামিল মীর ডনকে জানান, ভারতীয় বাহিনীর ছোড়া গোলার আঘাতে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী লাওয়াত শহরে যাত্রীবাহী ওই বাসটির নয় যাত্রী নিহত হন। এর মধ্যে চারজনের লাশ ও ১১ জন আহতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি পাঁচটি লাশ এখনো দুর্ঘটনাকবলিত বাসটির ভেতরেই রয়েছে। যাত্রীবাহী ওই বাসটি মুজাফ্ফরাবাদে যাচ্ছিল।

গুলি করে এবার তিন ভারতীয় সেনাকে হত্যা করলো পাক সেনারা

মঙ্গলবার কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সীমান্ত রেখা বরাবর মাচিলে গুলিবিনিময়ের সময় পাক সেনার গুলিতে নিহত হয়েছেন ৩ জওয়ান। এ সময় এক জওয়ানকে নৃশংসভাবে অঙ্গচ্ছেদ করা হয়েছে।’

এ ধরনের কাপুরুষোচিত কাজের কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা।
এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২৯ অক্টোবর নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করা হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।